ব্রাহ্মণবাড়িয়া-২ এ রাতে কেন্দ্রে ঢুকে আটক এক ব্যক্তি, ৭ দিনের কারাদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্রাহ্মণবাড়িয়া-২ এ রাতে কেন্দ্রে ঢুকে আটক এক ব্যক্তি, ৭ দিনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়া-২ এ রাতে কেন্দ্রে ঢুকে আটক এক ব্যক্তি, ৭ দিনের কারাদণ্ড ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আশুগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে রাতের আঁধারে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক হিসেবে পরিচিত মো. নাসির মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, নাসির মিয়া রাতের বেলায় উপজেলার সোহাগপুর এলাকার আছিয়া সাফি উদ্দিন ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশ করে অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আশুগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের অনিয়ম বা অনধিকার প্রবেশ বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণভোট ও নির্বাচনে অনিয়ম বরদাস্ত করা হবে না

গণভোট ও নির্বাচনে অনিয়ম বরদাস্ত করা হবে না