ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ, ফলাফলের গেজেট আসছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ, ফলাফলের গেজেট আসছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ, ফলাফলের গেজেট আসছে ছবির ক্যাপশন:

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো বাড়ি-গাড়ি নেই, সম্পদহীন তারেকের মনোনয়ন বৈধ

কোনো বাড়ি-গাড়ি নেই, সম্পদহীন তারেকের মনোনয়ন বৈধ