বগুড়া সফর স্থগিত, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বগুড়া সফর স্থগিত, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
বগুড়া সফর স্থগিত, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ছবির ক্যাপশন:

বগুড়ায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে রাজধানীর কড়াইল বস্তি থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বগুড়া-৬ আসনের উপনির্বাচন চলমান থাকায় ভোটের আগে কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১০ মার্চ বগুড়ায় উদ্বোধনের কথা থাকলেও উপনির্বাচনের কারণে তা পরিবর্তন করা হয়েছে। এখন রাজধানীর কড়াইল বস্তিতে কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে গিয়ে জানিয়েছিলেন, নির্ধারিত তারিখে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। তবে উপনির্বাচন সামনে রেখে প্রশাসনিক বিবেচনায় সিদ্ধান্ত বদলানো হয়। বগুড়া জেলা প্রশাসকও জানিয়েছেন, নির্বাচনের আগে কোনো সরকারি কর্মসূচি না রাখার সিদ্ধান্তের কারণেই এ পরিবর্তন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে চালু হবে। এই কার্ডের আওতায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত সুবিধাভোগীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যা সরাসরি কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে।

পরীক্ষামূলকভাবে যেসব এলাকায় কার্যক্রম শুরু হবে তার মধ্যে রয়েছে কড়াইল বস্তি, সাততলা ও ভাষানটেক বস্তি; মিরপুর শাহ আলী এলাকার আলী মিয়ার টেক বস্তি ও ১৪ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি বস্তি। এছাড়া বগুড়া সদর উপজেলার শাখারিয়া, পাংশা উপজেলার একটি ওয়ার্ড, পতেঙ্গা উপজেলার একটি ওয়ার্ড, বাঞ্ছারামপুর উপজেলার একটি ওয়ার্ড, লামা উপজেলার একটি ওয়ার্ড, খালিশপুর উপজেলার একটি ওয়ার্ড, চরফ্যাশন উপজেলার একটি ওয়ার্ড, দিরাই উপজেলার একটি ওয়ার্ড, ভৈরব উপজেলার একটি ওয়ার্ড, লালপুর উপজেলার একটি ওয়ার্ড, ঠাকুরগাঁও সদর এবং নবাবগঞ্জ উপজেলার একটি ওয়ার্ডে এই কার্যক্রম চালু হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো নিম্নআয়ের পরিবারগুলোর জন্য একটি নির্দিষ্ট ও স্বচ্ছ সহায়তা কাঠামো গড়ে তোলা, যাতে নিয়মিত আর্থিক সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন সুবিধাভোগী তালিকা প্রণয়ন ও যাচাই কার্যক্রম সম্পন্ন করছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ গ্যাস ব্যবহার: নারায়ণগঞ্জে দুই কারখানায় মোবাইল কোর্টে

অবৈধ গ্যাস ব্যবহার: নারায়ণগঞ্জে দুই কারখানায় মোবাইল কোর্টে