দিনে কতটুকু গরুর মাংস নিরাপদ? বিশেষজ্ঞদের মতামত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দিনে কতটুকু গরুর মাংস নিরাপদ? বিশেষজ্ঞদের মতামত

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
দিনে কতটুকু গরুর মাংস নিরাপদ? বিশেষজ্ঞদের মতামত ছবির ক্যাপশন:

গরুর মাংস পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার, যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন বি২, বি৩, বি৬, বি১২ এবং জিংক, সেলেনিয়াম, ফসফরাস ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ করে। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পেশি, দাঁত ও হাড়ের গঠন মজবুত রাখে।

তবে পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে পরিমাণ ও নিয়ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত খেলে এটি শরীরে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতে পারে।একজন সুস্থ মানুষের দৈনিক প্রোটিনের প্রয়োজন সাধারণত প্রতি কেজি ওজনের জন্য ১ গ্রাম। অর্থাৎ, কারো ওজন যদি ৫০ কেজি হয়, তবে তার দৈনিক প্রোটিন চাহিদা প্রায় ৫০ গ্রাম।

তবে গর্ভবতী নারী বা মাসিক চলাকালীন নারীদের ক্ষেত্রে এই চাহিদা কিছুটা বেশি হতে পারে। অন্যদিকে কিডনি রোগীদের ক্ষেত্রে প্রোটিন গ্রহণ সীমিত করে প্রতি কেজি ওজনে ০.৫ গ্রাম পর্যন্ত রাখা উচিত।

ব্রিটেনের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী, একজন সুস্থ মানুষের দিনে ৭০ গ্রামের বেশি এবং সপ্তাহে ৫০০ গ্রামের বেশি প্রোটিন গ্রহণ করা উচিত নয়।পুষ্টিবিদ তাসনিম হাসিনের মতে, সপ্তাহে দুই দিন গরুর মাংস খাওয়া নিরাপদ। এই দুই দিনে মোট ১৫০–১৫৪ গ্রাম মাংস গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ, প্রতিবার খাওয়ার সময় মাঝারি আকারের ২ থেকে ৩ টুকরা মাংসই যথেষ্ট।

এর বেশি পরিমাণে খেলে শরীরে চর্বি ও কোলেস্টেরল বেড়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীদের ক্ষেত্রে গরুর মাংস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণভাবে, তারা সপ্তাহে এক থেকে দুই বেলা চর্বি ছাড়া মাংস খেতে পারেন, তবে তা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থার ওপর।গরুর মাংস খাওয়ার স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমানো যায় সঠিক রান্নার মাধ্যমে—

  • রান্নার আগে দৃশ্যমান চর্বি কেটে ফেলা
  • ছোট ছোট টুকরো করে রান্না করা
  • সেদ্ধ করে উপরের তেল ফেলে দেওয়া
  • অতিরিক্ত তেল-মসলা ব্যবহার না করা
  • ঝোল রান্না করা এবং অতিরিক্ত তেল এড়িয়ে চলা
  • লেবুর রস বা টক দই ব্যবহার করে চর্বি কমানো
  • সবজি মিশিয়ে রান্না করা
  • গ্রিল বা কাবাব করে খেলে অতিরিক্ত চর্বি কমে যায়অতিরিক্ত গরুর মাংস খেলে রক্তচাপ বাড়তে পারে, হৃদরোগ, স্ট্রোক ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। এতে কোলেস্টেরল ধমনীতে জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত রেড মিট খাওয়ার ফলে ক্যানসার, টাইপ-টু ডায়াবেটিস এবং আরথ্রাইটিসের ঝুঁকিও বাড়তে পারে।গরুর মাংস স্বাস্থ্যকর হলেও এটি পরিমিতভাবে খাওয়াই সবচেয়ে নিরাপদ। সঠিক রান্নার পদ্ধতি অনুসরণ এবং নিজের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে পরিমাণ নির্ধারণ করলে এটি শরীরের জন্য উপকারী হতে পারে। অতিরিক্ত না খেয়ে সচেতন থাকাই সুস্থ জীবনের মূল চাবিকাঠি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে জামায়াতের জনসভায় জনস্রোত, কানায় কানায় পূর্ণ মাঠ

ময়মনসিংহে জামায়াতের জনসভায় জনস্রোত, কানায় কানায় পূর্ণ মাঠ