গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩ ছবির ক্যাপশন:

গোপালগঞ্জ-২ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। হামলায় ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া এক ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক শিশুও আহত হয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব-ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে কেন্দ্র লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এতে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন। বিকট শব্দে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে হামলার পরও স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন এবং ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেসেটে মোদিকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন নেতানিয়াহুর

নেসেটে মোদিকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন নেতানিয়াহুর