কোরবানির হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কোরবানির হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
কোরবানির হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ ছবির ক্যাপশন:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সংলগ্ন বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০। ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১০-এর সদস্যরা। পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপও মূল্যায়ন করা হয়।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে আসছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে তারা।

ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-১০। হাট এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এতে করে হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিয়ন্ত্রণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিকটস্থ র‌্যাব সদস্য বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

ঈদযাত্রাকে নিরাপদ করতে যাত্রীদের ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে র‌্যাব। বিশেষ করে বাসের ছাদ, ট্রাক, পিকআপ বা অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি লঞ্চ, স্টিমার ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী হয়ে যাতায়াত থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ট্রেনযাত্রীদেরও ট্রেনের ছাদ, বাফার, পাদানি বা ইঞ্জিনে ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া যাত্রীদের অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অজ্ঞান পার্টির মতো অপরাধ থেকে নিরাপদ থাকা যায়।

র‌্যাব জানায়, ঈদকেন্দ্রিক ছুটিতে মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এই কার্যক্রমের মাধ্যমে ঈদযাত্রা ও পশুর হাট—উভয় ক্ষেত্রেই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে বাহিনীটি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁদাবাজি নিয়ে সেতুমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া, জামায়াত আম

চাঁদাবাজি নিয়ে সেতুমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া, জামায়াত আম