ই-রিটার্নে ব্যাপক সাড়া, ৩৯ লাখ রিটার্ন দাখিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ই-রিটার্নে ব্যাপক সাড়া, ৩৯ লাখ রিটার্ন দাখিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
ই-রিটার্নে ব্যাপক সাড়া, ৩৯ লাখ রিটার্ন দাখিল ছবির ক্যাপশন:

চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজ ও ব্যবহারবান্ধব হওয়ায় ২০২৫–২৬ করবর্ষে করদাতাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে চলতি করবছরে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে।

এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল নিশ্চিত করতে সব ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সময়মতো রিটার্ন দাখিল না করলে আইনি জটিলতা ও জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে এনবিআর। নতুন এই ব্যবস্থার আওতায় মোবাইল ফোনে ওটিপি (OTP) না পেলে করদাতারা নিজেদের ই-মেইল ঠিকানায় পাঠানো ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এনবিআর জানায়, অনেক করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হলেও বর্তমানে বিদেশে অবস্থান করায় সেই মোবাইল নম্বরে ওটিপি গ্রহণ করতে পারছেন না। এ ধরনের করদাতাদের ভোগান্তি কমাতে সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।

এই সুবিধার ফলে প্রবাসী করদাতারা সহজেই পাসওয়ার্ড রিসেট, নতুন করে রেজিস্ট্রেশন এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এনবিআরের মতে, এ উদ্যোগ করদাতাদের অংশগ্রহণ আরও বাড়াতে সহায়ক হবে।

সংস্থাটি আরও জানায়, ডিজিটাল কর ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ধাপে ধাপে ই-রিটার্ন সিস্টেমকে আরও আধুনিক ও সহজ করার কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে করদাতাদের জন্য আরও নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এনবিআরের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে বাকি করদাতারাও অনলাইনে রিটার্ন দাখিল করবেন এবং এতে করে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন নাহিদ ইসলাম

জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন নাহিদ ইসলাম