শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের উত্তেজনা, মুখোমুখি রাকিব ও সাদিক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের উত্তেজনা, মুখোমুখি রাকিব ও সাদিক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের উত্তেজনা, মুখোমুখি রাকিব ও সাদিক ছবির ক্যাপশন:

রাজধানীর শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য অস্থিরতা তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে এলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা সরাসরি মুখোমুখি হয়ে পড়েন।

পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা হয়। পরে তারা নিজ নিজ অবস্থানে সরে যান এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স