নারায়ণগঞ্জে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধর্ষণ অভিযুক্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারায়ণগঞ্জে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধর্ষণ অভিযুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
নারায়ণগঞ্জে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধর্ষণ অভিযুক্ত ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিটন সরকারকে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত ২৯ জানুয়ারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক প্রলোভন ও চাপ প্রয়োগ করে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে। ঘটনা ভিডিওতে ধারণ করা হয় এবং সম্প্রতি তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনার সৃষ্টি হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করে এবং তার শাস্তি ও বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষককে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার বলেন, তিনি স্কুলে এসে শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনা জানতে পেরেছেন এবং স্থানীয় ব্যক্তিদের অবহিত করেছেন। পরে পুলিশ এসে শিক্ষককে নিয়ে যায়।

অভিযুক্ত শিক্ষক দাবি করেন, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একজন ব্যক্তি তার কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করেছে।

আড়াইহাজার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, শিক্ষককে থানায় নিয়ে এসে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবেক এমপি মহিউদ্দীন মহারাজ, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুদকের

সাবেক এমপি মহিউদ্দীন মহারাজ, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুদকের