নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার বিচার দাবি, বেলা ৩টায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার বিচার দাবি, বেলা ৩টায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার বিচার দাবি, বেলা ৩টায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ছবির ক্যাপশন: শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের নেতারা।

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার আগামী জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে—এ দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই হত্যার বিচার নিশ্চিত না হলে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বেলা তিনটায় শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। কিন্তু ওসমান হাদি হত্যার বিচারের বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না। নির্বাচন আয়োজনের আগে এই হত্যার বিচার নিশ্চিত করতেই হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা দেশে থাকলে দ্রুত গ্রেপ্তার করতে হবে, আর বিদেশে থাকলে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সংবাদ সম্মেলনের শেষদিকে আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, ইনকিলাব মঞ্চ এখন থেকে রাজপথে অবস্থান করবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজনৈতিক পক্ষপাত প্রমাণিত হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর

রাজনৈতিক পক্ষপাত প্রমাণিত হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর