নাগাসাকি উপকূলে চীনা নৌযান আটক করল জাপান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাগাসাকি উপকূলে চীনা নৌযান আটক করল জাপান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
নাগাসাকি উপকূলে চীনা নৌযান আটক করল জাপান ছবির ক্যাপশন:

জাপানের মৎস্য সংস্থার তথ্য অনুযায়ী, চীনের মাছ ধরা নৌযানটি নাগাসাকি উপকূলে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবস্থান করছিল। বৃহস্পতিবার জাপান নৌবাহিনী নৌযানটি আটক করে এবং ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে।

জাপানের মৎস্য সংস্থা জানায়, একজন মৎস্য পরিদর্শক নৌযানের ক্যাপ্টেনকে তল্লাশির জন্য থামতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নৌযানটি নির্দেশ না মেনে পালানোর চেষ্টা করলে সেটি আটক করা হয়।

নৌযানটি ১১ জন আরোহী নিয়ে চলছিল। ক্যাপ্টেন একজন ৪৭ বছর বয়সী চীনা নাগরিক। জাপান কর্তৃপক্ষ ও দেশটির সংবাদমাধ্যম এটিকে উচ্চ ধারণক্ষমতার ‘টাইগার নেট ফিসিং বোট’ হিসেবে বর্ণনা করেছে।

২০২২ সালের পর এটি প্রথমবারের মতো চীনের একটি মাছ ধরা নৌযান জাপানে আটক করা হলো। চীনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গাজায় নতুন ভাইরাসে বাড়ছে প্রাণহানি, স্বাস্থ্যব্যবস্থা ধসের ম

গাজায় নতুন ভাইরাসে বাড়ছে প্রাণহানি, স্বাস্থ্যব্যবস্থা ধসের ম