সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও ৬ পদে রদবদল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও ৬ পদে রদবদল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও ৬ পদে রদবদল ছবির ক্যাপশন:

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি আরও আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল।

নতুন আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিউএমজির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, এজি হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।

৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক আরেক দফা বদলিতে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং ওই পদে দায়িত্ব নেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

সেনাবাহিনীর প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাটওয়ারির সঙ্গে ফোনালাপের পর এনসিপির জন্য ফ্রি কোর্সের ঘোষণ

পাটওয়ারির সঙ্গে ফোনালাপের পর এনসিপির জন্য ফ্রি কোর্সের ঘোষণ