ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, এমন কোনো কাজ করা হবে না, যা অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করতে পারে বা ট্রাইব্যুনালের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আমিনুল ইসলাম বলেন, প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই ট্রাইব্যুনালের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে—সেই বিষয়টি নিশ্চিত করতেই বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এদিকে জানা গেছে, চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নবনিযুক্ত প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

কমিটির দায়িত্ব হচ্ছে প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছেন কি না, তা অনুসন্ধান করা।

সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠে।

এই অভিযোগ তদন্তের জন্যই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুর্ঘটনা, শিশুর মর্মান্তিক মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুর্ঘটনা, শিশুর মর্মান্তিক মৃত্যু