প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ছবির ক্যাপশন: চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা মঙ্গলবার সকালে সচিবালয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় বিশেষ গুরুত্ব পাচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প।

প্রকল্পটি কর্ণফুলী নদীর মোহনার কাছে ৮০০ একর জমিতে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৭২২ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ২ হাজার ৪৬৭ কোটি টাকা চীনের প্রকল্প সহায়তা হিসেবে আসবে বলে জানা গেছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই শিল্পাঞ্চল প্রকল্প থেকে প্রায় এক লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকল্পটির বাস্তবায়ন সময় নির্ধারণ করা হয়েছে জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০৩১ পর্যন্ত। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম অঞ্চলে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের গতি আসবে।

এর আগে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি মাঝপথে বাতিল করা হলেও নতুন এই উদ্যোগকে সরকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। একনেক সভায় এসব প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিশ্চিত করলেন আয়ালা

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিশ্চিত করলেন আয়ালা