খামেনিকে মাশহাদে দাফনের প্রস্তুতির দাবি, আনুষ্ঠানিক ঘোষণা এখনো নেই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খামেনিকে মাশহাদে দাফনের প্রস্তুতির দাবি, আনুষ্ঠানিক ঘোষণা এখনো নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
খামেনিকে মাশহাদে দাফনের প্রস্তুতির দাবি, আনুষ্ঠানিক ঘোষণা এখনো নেই ছবির ক্যাপশন:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন—এমন দাবির পর তাকে কোথায় দাফন করা হবে তা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির মরদেহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ-এ দাফন করা হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জানাজা শেষে তাকে তার নিজ শহর মাশহাদে সমাহিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রাজধানীতে একটি বড় পরিসরের গণশোক অনুষ্ঠানের প্রস্তুতির কথাও বলা হয়েছে।

এ তথ্য পরবর্তীতে ইরান ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে উল্লেখ করে। তবে জানাজা বা স্মরণানুষ্ঠানের নির্দিষ্ট তারিখ ও সময় এখনো ঘোষণা করা হয়নি। ইরান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স দুটি মার্কিন সূত্র ও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে চালানো হামলার সময় খামেনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলায় খামেনি ও তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলি শামখানি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোরের নামও উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। অন্যদিকে ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার আগে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন।

এদিকে আল জাজিরা শনিবার খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে। প্রকাশিত ছবিতে স্থাপনাটির বড় ধরনের ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র বা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, খামেনির মৃত্যুর দাবি ও দাফনস্থল সংক্রান্ত তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের

প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের