“কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা” — হুঁশিয়ারি আমির হামজার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

“কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা” — হুঁশিয়ারি আমির হামজার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
“কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা” — হুঁশিয়ারি আমির হামজার ছবির ক্যাপশন:

চিকিৎসাসেবায় জড়িত দুর্নীতিবাজদের সতর্ক করে কড়া বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। তিনি বলেন, “সবাই ওপরের জনকে দোষ দেয়। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। কেউ যদি দুই নম্বর কিছু করতে চায়, তাহলে আমার কথা বলবেন। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি তা দেখব।”

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজকুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এর ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

আমির হামজা জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। বর্তমানে কয়েকটি বিভাগ চালু থাকলেও পুরো কাঠামো কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রথম ১০০ দিনের কর্মসূচির মধ্যে সরকারি অফিস-আদালতগুলোকে জনবান্ধব করার চেষ্টা থাকবে। মানুষের মধ্যে ডিসি, এসপি, ইউএনও অফিস কিংবা থানায় যাওয়ার যে ভীতি রয়েছে, তা দূর করতে পদক্ষেপ নেওয়া হবে। একইভাবে সিভিল সার্জন অফিস, এলজিইডিসহ অন্যান্য সরকারি দপ্তরেও সেবাগ্রহণ সহজ করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

তার দাবি, কিছু বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার ফলে ইতোমধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘এক বছরের মধ্যে কানাডাকে খেয়ে ফেলবে চীন’—ট্রাম্প

‘এক বছরের মধ্যে কানাডাকে খেয়ে ফেলবে চীন’—ট্রাম্প