হালিশহরে ভাইয়ের হাতে বড় বোন খুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হালিশহরে ভাইয়ের হাতে বড় বোন খুন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
হালিশহরে ভাইয়ের হাতে বড় বোন খুন ছবির ক্যাপশন:

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ঘরে ঢুকে বড় বোনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহত ছেনুরা বেগমের (৬৫) ছোট ভাই জানে আলম (৫০) এ ঘটনায় অভিযুক্ত।

সোমবার (২ মার্চ) রাতের দিকে হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকায় তারাবিহ নামাজের পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. সুলতান আহসান উদ্দিন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে বঁটি দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবিহ নামাজ শেষে বোরকা পরিহিত একজনকে দ্রুত হেঁটে যেতে দেখা যায়। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে থাকা লোকজন তাকে দাঁড়াতে বলেন। কিন্তু তিনি হাঁটার গতি বাড়িয়ে দেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন।

বোরকার মুখ খুলে দেখা যায়, তিনি একজন বয়স্ক পুরুষ। তার হাত রক্তমাখা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে তার পরিহিত জামার পকেট থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে জানা গেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, রমনা আবাসিক এলাকায় বোনকে তার আপন ভাই গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামের ৪ আসনে বেসরকারি ফলাফল: তিনটিতে জামায়াত, একটিতে এ

কুড়িগ্রামের ৪ আসনে বেসরকারি ফলাফল: তিনটিতে জামায়াত, একটিতে এ