শহীদ ওসমান হাদির খুনি ও চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িতদের ভারতে আশ্রয় প্রদানের বিষয়, আইসিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তঝরা চেতনাকে ধারণকারী এই মোর্চার উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেবেন। সমাবেশে জোরালোভাবে ‘ভারত আউট’ স্লোগান দেওয়া হবে।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ ওসমান হাদি চত্বর পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই মিছিল ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের প্রতিরোধ এবং ঘৃণার বার্তা বহন করবে।
কসমিক ডেস্ক