আল্লাহর পরীক্ষা: তিন ব্যক্তির কাহিনিতে জীবনের শিক্ষা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আল্লাহর পরীক্ষা: তিন ব্যক্তির কাহিনিতে জীবনের শিক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
আল্লাহর পরীক্ষা: তিন ব্যক্তির কাহিনিতে জীবনের শিক্ষা ছবির ক্যাপশন:

মানুষের জীবন আসলে এক ধারাবাহিক পরীক্ষা—কখনো দারিদ্র্য, কখনো অসুস্থতা, আবার কখনো ধন-সম্পদ ও সুখ-সমৃদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা করেন। এই বাস্তবতাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একটি বিখ্যাত হাদিসে, যেখানে বনি ইসরাঈলের তিন ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে।

হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাইরা (রা.), যা সংকলিত হয়েছে সহিহ বুখারিসহিহ মুসলিম গ্রন্থে। এতে বলা হয়েছে, বনি ইসরাঈলের তিন ব্যক্তি—একজন কুষ্ঠ রোগী, একজন টাক এবং একজন অন্ধ—আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হন।

আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠান। ফেরেশতা প্রথমে কুষ্ঠ রোগীর কাছে গিয়ে তার পছন্দ জানতে চান। সে সুস্থতা ও সুন্দর চামড়া কামনা করলে আল্লাহ তাকে সেই নেয়ামত দান করেন এবং সম্পদ হিসেবে একটি গর্ভবতী উট দেন।

এরপর টাক ব্যক্তির কাছেও একইভাবে তার চাহিদা অনুযায়ী সুস্থতা ও গরু প্রদান করা হয়। সর্বশেষ অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে একটি বকরি দেওয়া হয়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনজনই বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে। এরপর ফেরেশতা ভিন্ন রূপে তাদের কাছে গিয়ে পরীক্ষা নেন—তারা কি আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞ এবং দানশীল কিনা।

প্রথম দুই ব্যক্তি নিজেদের অতীত অস্বীকার করে এবং সাহায্য করতে অস্বীকৃতি জানায়। তারা মিথ্যা বলে দাবি করে যে, তাদের সম্পদ পূর্বপুরুষদের থেকে পাওয়া। ফলে ফেরেশতা তাদের জন্য দোয়া করেন যেন তারা আগের অবস্থায় ফিরে যায়।

কিন্তু তৃতীয় ব্যক্তি, যিনি আগে অন্ধ ছিলেন, তিনি বিনয়ের সঙ্গে স্বীকার করেন যে সবকিছু আল্লাহর দান। তিনি উদারভাবে সাহায্য করতে রাজি হন এবং বলেন, আল্লাহর জন্য যা নেওয়া হবে তাতে তার কোনো আপত্তি নেই। ফলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং অন্য দুইজনের ওপর অসন্তুষ্ট হন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি আবেদন শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি আবেদন শুরু