ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিলো যুক্তরাজ্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিলো যুক্তরাজ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিলো যুক্তরাজ্য ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত সব দূতাবাসকর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দূতাবাসের সব কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস পুরোপুরি বন্ধ করা হয়নি। কর্মকর্তারা অন্য একটি নিরাপদ স্থান থেকে সীমিত পরিসরে কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন।

একই সঙ্গে ইরানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সতর্কবার্তায় বলা হয়েছে, দেশটিতে ব্রিটিশ নাগরিকরা আটক, গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এমনকি ব্রিটিশ পাসপোর্ট থাকা বা যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন ধারণাও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়ার কারণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানে গ্রেপ্তার হলে দীর্ঘ সময় কারাবন্দি থাকার ঝুঁকি রয়েছে। তাই দেশটিতে অবস্থানরত কিংবা সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন—এমন ব্রিটিশ নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে যুক্তরাজ্য নিরাপত্তা ঝুঁকির কারণে তেহরানে অবস্থিত দূতাবাস থেকে কয়েকজন কূটনৈতিক কর্মীকে প্রত্যাহার করেছিল। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে অবশিষ্ট কর্মীদেরও সরিয়ে নেওয়া হলো।

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বিভিন্ন দেশ তাদের কূটনৈতিক উপস্থিতি ও নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপও সেই প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু