বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী ছবির ক্যাপশন:

ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বিশিষ্ট আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ১১ দিনের সফরে আজ (১২ জুলাই) বাংলাদেশে আসছেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং ইসলামপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সফরকালীন সময়ে আল্লামা সাজ্জাদ নোমানী দেশের বিভিন্ন স্থানে আয়োজিত দ্বীনি সেমিনার, ইসলামী চিন্তা ও গবেষণাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের জন্য দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া সমসাময়িক ইসলামী চিন্তা, শিক্ষা, সমাজ এবং মুসলিম উম্মাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন আগামী ১৮ জুলাই রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’। সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।

রাজধানীর কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম সফরেও তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তিনি দেশের ঐতিহ্যবাহী দুই শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী ও পটিয়া মাদরাসা পরিদর্শন করবেন। সেখানে আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

১৯৫৫ সালে ভারতের লখনউয়ে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুম্বাইয়ের ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রিসার্চ ইনস্টিটিউট এবং জামিয়া দারুল উলুম ইমামে রব্বানীর পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইসলামী গবেষণা, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী বিষয়ে অবস্থান স্পষ্ট করল জামায়াতে ইসলামি

নারী বিষয়ে অবস্থান স্পষ্ট করল জামায়াতে ইসলামি