শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন:

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে উপস্থিত থাকবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন। সেখানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মুগদা হাসপাতাল থেকে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার

মুগদা হাসপাতাল থেকে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার