যশোরে অবৈধ সার পরিবহনের ঘটনায় নছিমন জব্দ, চালক আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যশোরে অবৈধ সার পরিবহনের ঘটনায় নছিমন জব্দ, চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
যশোরে অবৈধ সার পরিবহনের ঘটনায় নছিমন জব্দ, চালক আটক ছবির ক্যাপশন:

যশোরের অভয়নগরে রবিবার (৮ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নছিমনের চালক সাব্বির মোল্যাকে (২০) আটক করে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মোল্যার ছেলে।

চালক স্বীকার করেছেন যে, যশোরের মণিরামপুর বাজারে তেল পাম্পের সামনে থেকে তৌহিদের দোকান থেকে কাগজপত্র ছাড়া ৫০ বস্তা ডিএপি সার নছিমনে লোড করা হয়। রাত সাড়ে ১০টার দিকে অভয়নগরের জগবাবুর মোড়ে পুলিশ নছিমনসহ তাকে আটক করে। সারগুলো নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাটের শ্রমিক আসাদুলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারসহ নছিমন জব্দ করা হয়েছে এবং চালককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর আগে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদ মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(১) ধারা মোতাবেক নছিমন চালককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমনটি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজকুমার পেরিয়াসামির নতুন ছবিতে শ্রীলীলা

রাজকুমার পেরিয়াসামির নতুন ছবিতে শ্রীলীলা