অ্যাপলের নতুন আইফোন ১৭ই উন্মোচনের আগাম খবর এসেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি ডিভাইসটি উন্মোচিত হতে পারে। আইফোন ১৭ই হবে গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি।
সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার, যা আইফোন ১৬ই-এর দাম সমান। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বড় ধরনের আপগ্রেড না থাকায় দাম একই রাখতে পারছে অ্যাপল।
ফিচারের দিক থেকে নতুন মডেলটি আগের মতো হলেও এতে এ১৯ চিপসেট ব্যবহার হতে পারে। এছাড়া ম্যাগসেফ সাপোর্ট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তাই ১৯ ফেব্রুয়ারি উন্মোচন নিশ্চিত নয়।
গত বছরের আইফোন ১৬ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছিল। তাই ফেব্রুয়ারি মাসেই নতুন সংস্করণ আসা অস্বাভাবিক নয়। নতুন মডেলে চিপসেট ও চার্জিং সুবিধায় পরিবর্তন আসতে পারে। এই মডেলের ফিচার ও দাম বাজারে আগ্রহী ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ন হবে।
কসমিক ডেস্ক