বাগাতিপাড়ায় নারী জামায়াতের বিশাল মিছিল ও পথসভা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাগাতিপাড়ায় নারী জামায়াতের বিশাল মিছিল ও পথসভা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
বাগাতিপাড়ায় নারী জামায়াতের বিশাল মিছিল ও পথসভা ছবির ক্যাপশন:

বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা বিভাগের উদ্যোগে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মিছিলটি উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে শুরু হয়ে বাগাতিপাড়া পাইলট মাঠ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইশরাত জাহান বেবী। এছাড়া নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তারও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের নারী সমাজ আজ পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। আসন্ন জাতীয় নির্বাচনে নারী কর্মীরা ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান রাখার আহ্বান জানানো হয়।

প্রায় সহস্রাধিক নারী অংশগ্রহণকারী এই মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জু