ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার-প্রথম আলোর ওপর হামলা থামাতে পারেনি পুলিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার-প্রথম আলোর ওপর হামলা থামাতে পারেনি পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার-প্রথম আলোর ওপর হামলা থামাতে পারেনি পুলিশ ছবির ক্যাপশন:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দাবি করেছেন, ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলার সময় পুলিশ সময়মতো উপস্থিত হতে পারেনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, “ডেইলি স্টার-প্রথম আলোতে গভীর রাতে যে আক্রমণ হলো, ট্রাফিক জ্যামের কারণে আমি আমার অফিসারদের পাঠাতে পারিনি। ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”

যমুনা নদীর তীরে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় প্রবেশের চেষ্টা ও পুলিশের প্রতিক্রিয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যমুনাতে সরকার প্রধানের বাসভবন ঘেরাও করে ঢোকার চেষ্টা করলে সে অবস্থায় ডিএমপি কমিশনারের বসে থাকার সুযোগ আছে কি না? আমি শুধু নিজেই যাইনি, আইজিপিকেও ফোন করে বলেছি, ‘ভাই আমি একা পারতেছি না। ইউ শুড কাম অ্যান্ড হেল্প মি’। যতক্ষণে উনি এসেছে আমরা ততক্ষণে আন্দোলকারীদের সরিয়ে দিয়েছি।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কৃষিতে নতুন দিগন্ত: চালু হলো সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম

কৃষিতে নতুন দিগন্ত: চালু হলো সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম