ঈদুল ফিতরের ছুটিতেও কিছু ব্যাংক শাখা খোলা থাকবে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদুল ফিতরের ছুটিতেও কিছু ব্যাংক শাখা খোলা থাকবে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
ঈদুল ফিতরের ছুটিতেও কিছু ব্যাংক শাখা খোলা থাকবে ছবির ক্যাপশন:

ঈদুল ফিতরের ছুটি চলাকালীন ১৮ ও ১৯ মার্চ দেশে কিছু ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৮ মার্চের (বুধবার) সরকারি ছুটির কারণে তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে কিছু নির্বাচিত এলাকায় ব্যাংক সীমিতভাবে খোলা থাকবে।

সীমিত ব্যাংকিং কার্যক্রমের জন্য নির্বাচিত এলাকায় রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকা। নিরাপত্তা নিশ্চিত করে সীমিত সংখ্যক কর্মী দিয়ে শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার খোলা থাকবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ওই দুই দিনে ব্যাংকের অফিস সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। সাধারণ গ্রাহকদের সঙ্গে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার পূর্বের নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত সীমিত কার্যক্রম চলবে। এর জন্য স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা নেবে।

এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা তাদের নিয়মিত ভাতা অনুযায়ী পারিশ্রমিক পাবেন। বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই নির্দেশনা প্রেরণ করেছে।

নির্দেশনার উদ্দেশ্য হলো ঈদুল ফিতরের ছুটির মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাসের সঠিক সময়মতো প্রদান নিশ্চিত করা এবং রপ্তানি লেনদেনে কোনও ধরনের ব্যাঘাত না ঘটতে দেওয়া। এর মাধ্যমে ব্যাংকিং সেবা সীমিত হলেও প্রয়োজনীয় আর্থিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

এছাড়া, নিরাপত্তা ও জনসুরক্ষার জন্য ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জাতীয় নির্বাচনের প্রচার শুরু: গ্রাম-শহরে উৎসবের আমেজ, মাঠে ১

জাতীয় নির্বাচনের প্রচার শুরু: গ্রাম-শহরে উৎসবের আমেজ, মাঠে ১