আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সিইসির ভাষণটি রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।

নির্বাচন কমিশন সূত্রের তথ্য অনুযায়ী, ভাষণে আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন সিইসি। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হতে পারে। পাশাপাশি নির্বাচন ঘিরে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনীসামগ্রী বিতরণ কার্যক্রম এবং ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

ভাষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোন নজরদারির মতো প্রযুক্তিনির্ভর ব্যবস্থার বিষয়টিও উল্লেখ করা হতে পারে। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইল-১ ও ২ আসনে চূড়ান্ত লড়াইয়ে ১৫ প্রার্থী

নড়াইল-১ ও ২ আসনে চূড়ান্ত লড়াইয়ে ১৫ প্রার্থী