জিয়াউর রহমানের আদর্শেই বাংলাদেশ এগিয়ে যাবে: বিএনপি মহাসচিব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জিয়াউর রহমানের আদর্শেই বাংলাদেশ এগিয়ে যাবে: বিএনপি মহাসচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
জিয়াউর রহমানের আদর্শেই বাংলাদেশ এগিয়ে যাবে: বিএনপি মহাসচিব ছবির ক্যাপশন:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনে জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম বারবার স্মরণ করতে হয়। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। এ কারণেই প্রতি বছর তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যেতে চায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ওই অভ্যুত্থানের মধ্য দিয়েই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা আসে এবং স্বৈরশাসনের অবসান ঘটে। এখন নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে পুনর্গঠন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছে বিএনপি।

তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়েই জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবে রূপ দেবে বিএনপি।

দলীয় প্রার্থীদের মনোনয়ন বাতিল সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা হওয়া নতুন কিছু নয়। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন দায়িত্বশীলতা ও যোগ্যতার সঙ্গেই কাজ করছে বলে বিএনপির মূল্যায়ন। যেসব বিষয়ে আপত্তি ছিল, সেগুলো নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে তুলে ধরা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে সক্ষম হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জামায়াতকে হেয় করতে সাইবার অপপ্রচার চলছে: গোলাম পরওয়ার

জামায়াতকে হেয় করতে সাইবার অপপ্রচার চলছে: গোলাম পরওয়ার