গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, একজন গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, একজন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

নির্বাচনী পরিবেশে ভীতি সৃষ্টির অভিযোগে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জিসান মোল্লা নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটার মধ্যে গোপালগঞ্জ উপজেলার ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকাসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সদর উপজেলার বোড়াশী গ্রামের খালেক মোল্লার ছেলে জিসান মোল্লাকে আটক করে। বাকিদের গ্রেপ্তারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, ককটেল বিস্ফোরণের অভিযোগে জিসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যৌথবাহিনী।

এদিন সদর উপজেলার ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকা ছাড়াও শহরের পাবলিক হল সড়ক, মাঝিগাতী বাজার রোড, বেদগ্রাম রঘুনাথপুর সড়ক, চরমানিকদাহ সড়ক, ঘোষের চর সড়কের একটি বাগান, ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকা এবং টুঙ্গিপাড়ার গুয়াধানা-সিলনাবাজার সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ার ঘটনায় প্রতিবাদে ঢাকায় এনসিপির মিছিল

হাতিয়ার ঘটনায় প্রতিবাদে ঢাকায় এনসিপির মিছিল