নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার ছবির ক্যাপশন:

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নেইমারকে নিয়ে একটি মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জাপানের তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। তার মন্তব্য ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিলেও, এর আড়ালে চাপা পড়ে যায় জাপানি ফুটবলের এই উদীয়মান ফরোয়ার্ডের ব্যতিক্রমী উত্থানের গল্প।

মাত্র ২১ বছর বয়সেই ইউরোপের জার্মান ক্লাব ভলফসবুর্গে জায়গা করে নিয়েছেন শিওগাই। চলতি বছর জাপান জাতীয় দলে অভিষেক হওয়া এই ফরোয়ার্ড গতি, শারীরিক সক্ষমতা এবং আক্রমণভাগে কার্যকর পারফরম্যান্সের কারণে দ্রুতই কোচ হাজিমে মোরিয়াসুর আস্থাভাজন হয়ে উঠেছেন।

শিওগাইয়ের ফুটবল যাত্রা ছিল প্রচলিত পথের বাইরে। জাপানের অনেক ফুটবলারের মতো বয়সভিত্তিক দল থেকে সরাসরি পেশাদার ফুটবলে না এসে তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার এগিয়ে নেন। কেইও বিশ্ববিদ্যালয়ের হয়ে ১০ নম্বর জার্সি পরে ধারাবাহিক ভালো পারফরম্যান্সই তার ভাগ্য বদলে দেয়। সেই পারফরম্যান্সের সুবাদে জাপানের শীর্ষ ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোসের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি।

পেশাদার পর্যায়েও নিজেকে দ্রুত মানিয়ে নেন শিওগাই। জে-লিগে অভিষেকের কয়েক মাসের মধ্যেই প্রথম গোল করেন। পরে নেদারল্যান্ডসের এনইসি নাইমেখেনে খেলার পর চলতি বছরের জানুয়ারিতে যোগ দেন জার্মান ক্লাব ভলফসবুর্গে।

তার সবচেয়ে বড় শক্তি গতি। অনুশীলনে ঘণ্টায় ৩৬.২ কিলোমিটার গতিতে দৌড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। আরও উন্নতির জন্য বিশ্বের কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের দৌড়ানোর কৌশলও অধ্যয়ন করেছেন বলে জানা যায়। জাতীয় দলে অভিষেক ম্যাচেই জয়সূচক গোলে অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই ফরোয়ার্ড।

ব্রাজিল ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেইমার সম্পর্কে শিওগাই বলেন, ‘এটা তো আগের নেইমার ছিল, তাই না? আমার মনে হয় এখন আমরা ভালো অবস্থায় আছি।’ একই সঙ্গে তিনি ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে ফ্রান্স ও আর্জেন্টিনার নামও উল্লেখ করেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং অসংখ্য ব্রাজিলিয়ান সমর্থক প্রতিক্রিয়া জানান।

তবে শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে জয় পায় ব্রাজিল। শুরুতে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জাপান। আর পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন নেইমার, যাকে ঘিরেই ম্যাচের আগে তৈরি হয়েছিল এত আলোচনা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এডিস মশার ঘনত্ব ৯৩ পর্যন্ত, ডেঙ্গু নিয়ে নতুন শঙ্কা বিশেষজ্ঞদ

এডিস মশার ঘনত্ব ৯৩ পর্যন্ত, ডেঙ্গু নিয়ে নতুন শঙ্কা বিশেষজ্ঞদ