নাঈম হত্যা মামলায় মাদরাসা শিক্ষকের ৩ দিনের রিমান্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাঈম হত্যা মামলায় মাদরাসা শিক্ষকের ৩ দিনের রিমান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
নাঈম হত্যা মামলায় মাদরাসা শিক্ষকের ৩ দিনের রিমান্ড ছবির ক্যাপশন:

রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে শিশু শিক্ষার্থী মো. নাঈম শেখের মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় মাদরাসা শিক্ষক হাফেজ মো. জাকারিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।

মামলায় গ্রেপ্তার অপর আসামি জুবায়ের বয়সে শিশু হওয়ায় তার রিমান্ড শুনানির জন্য তাকে শিশু আদালতে পাঠানো হয়েছে। এদিন কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন রশীদ খান আসামিদের রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দেওয়ান ইমদাদুল আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জাকারিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৩ আগস্ট দুপুরে রায়েবাগের জোড়াখাম্বা এলাকার রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানী মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে নাঈম শেখের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা নাজমা বেগম বাদী হয়ে মাদরাসার শিক্ষক জাকারিয়া ও জুবায়েরকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার পর ওই রাতেই মাদরাসা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ আগস্ট তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই আমজাদ হোসেন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করা হয়েছিল।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করা হতো। মাদরাসা থেকে তাকে নিয়ে যেতে চাইলেও ছাড়পত্র দেওয়া হবে না বলে জানানো হয়। নাঈম সেখানে পড়তে না চাওয়ায় তার ওপর নির্যাতন চালানো হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন তাকে মারধর ও চেঙ্গাদোলা করে রাখার পর দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে শ্বাসরোধে হত্যা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী