তিশা ঈদে আসছেন ‘লেডি গ্যাংস্টার’ রূপে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিশা ঈদে আসছেন ‘লেডি গ্যাংস্টার’ রূপে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
তিশা ঈদে আসছেন ‘লেডি গ্যাংস্টার’ রূপে ছবির ক্যাপশন:

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আসন্ন ঈদে ছোট পর্দায় ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন। এবার তিনি নারীপ্রধান অ্যাকশন থ্রিলার নাটক ‘গোলাপী’-তে ‘লেডি গ্যাংস্টার’ হিসেবে দর্শকের সামনে ধরা দেবেন। নাম শুনে মনে হতে পারে এটি মিষ্টি গল্প, তবে এটি মূলত অ্যাকশন-নির্ভর একটি গল্প। নাটকে গোলাপী কোন ফুলের সুবাস ছড়াবে না; বরং বস্তির অন্ধকার গলি থেকে গ্যাংয়ের রাজনীতি কাঁপাবে।

প্রেমিকার চিরচেনা ইমেজ ঝেড়ে ফেলে তিশাকে এবার দেখা যাবে বন্দুক কাঁধে, চোখে আগুন আর মুখে রহস্যময় হাসি নিয়ে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান, আর চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।

নাটকে তিশার চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি দুটি ভিন্ন রূপে হাজির হবেন—একদিকে নরম আর অন্যদিকে ভয়ংকর দৃঢ়। শুটিং সেটে অভিনেত্রীকে রীতিমতো অভিনয়ের পরীক্ষা দিতে হয়েছে। নির্মাতা জানিয়েছেন, এই পরীক্ষায় তিশা ‘এ প্লাস’ পেয়েছেন।

‘গোলাপী’ নাটকে তিশার বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। তাঁর চরিত্রেও রয়েছে রহস্যময়তার ছোঁয়া; একদিকে নায়ক, আবার অন্যদিকে ভিলেন। প্রেম করবে, না ফাঁদ পাতবে—এটিই নাটকের উত্তেজনা তৈরি করবে দর্শকদের মধ্যে।

নাটকটি বস্তির অন্ধকার জগতের কাহিনি ফুটিয়ে তুলেছে। বস্তির চালচিত্র, পকেটমার চক্র, গ্যাংস্টারদের ক্ষমতার খেলা, পুলিশি ধাওয়া, বন্দুক আর রোম্যান্স—সবই এক ফ্রেমে ধরা হয়েছে। ঈদের বিশেষ নাটক হিসেবে এটি দর্শকদের এক নতুন অ্যাকশন অভিজ্ঞতা প্রদান করবে।

শিশু, তরুণ ও প্রাপ্তবয়স্ক সবাই নাটকটির অ্যাকশন, থ্রিল এবং রোম্যান্সের মিশ্রণে মুগ্ধ হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ছোট পর্দায় নতুন ধরনের নারীপ্রধান অ্যাকশন চরিত্র নিয়ে তিশার হাজিরা এই ঈদকে করবে আরও আকর্ষণীয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গোপালগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত শিবি

গোপালগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত শিবি