বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে উদ্ধার জোড়া কালনাগিনী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে উদ্ধার জোড়া কালনাগিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে উদ্ধার জোড়া কালনাগিনী ছবির ক্যাপশন:

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাপ আতঙ্কের সৃষ্টি হয় যখন ডিআইজির কক্ষে একাধিক সাপ প্রবেশের খবর পাওয়া যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়।

রবিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বিকেলে তারা খবর পান যে ডিআইজির কক্ষে তিনটি সাপ প্রবেশ করেছে। সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন তারা।

তিনি বলেন, প্রথমে সাপগুলোকে খুঁজে বের করতে ডিআইজির কক্ষের ছাদের পার্টিশনের একটি অংশ ভাঙতে হয়। সেখানে সাপের অবস্থান শনাক্ত না হওয়ায় পরবর্তীতে দেয়ালের ওপরের অংশ ভাঙা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা সম্ভব হয়।

মুসা আরও জানান, উদ্ধার হওয়া সাপ দুটি দেখতে ভয়ংকর হলেও এগুলো প্রাণঘাতী বিষধর নয়। উদ্ধার শেষে প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করে সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এনিমেল লাভার্স দলের সদস্যরা সাপ দুটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে বেশ কিছু ঝোপঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই সাপ দুটি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছে। ঘটনাটি জানার পর প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে ঝোপঝাড় ও আর্দ্র পরিবেশে সাপের চলাচল বৃদ্ধি পায়। তাই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতা বাড়ানোরও প্রয়োজন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কুড়িগ্রামে এনসিপির সংগঠন শক্তিশালী করতে নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রামে এনসিপির সংগঠন শক্তিশালী করতে নতুন কমিটি ঘোষণা