বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, আহত ১০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, আহত ১০ ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে বাগবিতণ্ডার পর মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের মধ্যে বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০), ইয়াসিন (২২) ও শাহ আলম পাটোয়ারীসহ অন্তত ১০ জন রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৩ লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটোয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা খাবার খেতে বসেন। একপর্যায়ে খাবারে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষের একজনের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরের বড়ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে হামলার প্রস্তুতির অভিযোগ ওঠে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হলে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

কনের বাবা শাহ আলম পাটোয়ারী বলেন, হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে উঠলে পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ জানান, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়েছেন এবং একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ জানায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সিলেটে সিএনজি চালকের থাপ্পড়ে লাঞ্ছিত পুলিশ সদস্য

সিলেটে সিএনজি চালকের থাপ্পড়ে লাঞ্ছিত পুলিশ সদস্য