মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু ছবির ক্যাপশন: নীলফামারীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর ঘটনার পর স্থানীয়দের ভিড়।

নীলফামারীতে পুকুরে মাছ ধরার প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন বাজিতপাড়া নদীর পাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫৫) এবং কচুকাটা মহব্বত বাজিতপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে জালাল উদ্দিন (৫০)। আহত ব্যক্তি মো. মিঠু (৩৮), যিনি বর্তমানে নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পুকুরে মাছ ধরার আগে মোটর সেট করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে লিকেজ হয়। এরপর বিদ্যুৎ সরাসরি পানিতে ছড়িয়ে পড়ে এবং পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এমন দুর্ঘটনা সাধারণত অসাবধানতা ও বৈদ্যুতিক নিরাপত্তার অভাবের কারণে ঘটে থাকে। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগে আরও সতর্কতা ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানিয়েছেন, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ঘটনাটির কারণ তদন্ত করে দেখছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্র অপরিহার্য : তারেক রহম

শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্র অপরিহার্য : তারেক রহম