কারামুক্ত গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রাইহান, জেলগেটে নেতাকর্মীদের ঢল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারামুক্ত গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রাইহান, জেলগেটে নেতাকর্মীদের ঢল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
কারামুক্ত গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রাইহান, জেলগেটে নেতাকর্মীদের ঢল ছবির ক্যাপশন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

​কারাফটকে রাইহানের মুক্তির খবর ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলের মালা দিয়ে এবং স্লোগানে স্লোগানে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

​দলীয় সূত্রে জানা গেছে, পুলিশের সাথে হাতাহাতির একটি মামলায় গত ৮ মে ঢাকার একটি এলাকা থেকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রাইহানকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ ১ মাস ৯ দিন কারাভোগের পর অবশেষে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হলেন।

​কারামুক্তির পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ব্যক্তব্যে আব্দুল্লাহ আল রাইহান তার পাশে থাকার জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া এবং সকল স্তরের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের ওপর কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কবার্তা

দেশের ওপর কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কবার্তা