মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এছাড়া বক্তব্য রাখবেন সেক্রেটারি মনিরা শারমিন।

এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি তাদের অবস্থান এবং অভিযোগগুলো জনগণ ও নির্বাচন কমিশনের কাছে তুলে ধরার কথা জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল, তবে সময় লাগবে

বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল, তবে সময় লাগবে