টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি নেই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি নেই ছবির ক্যাপশন:

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে মঙ্গলবার ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৭ কিলোমিটার (১৪৮ মাইল) গভীরে ছিল। গভীরতার কারণে তীব্রতা কম অনুভূত হলেও দ্বীপরাষ্ট্রটির কিছু অংশে কেঁপে ওঠা বেশ স্পষ্ট ছিল।

টোঙ্গার ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট অফিস নিচু দ্বীপের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে ইউএসজিএস এবং হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

ভূমিকম্পটি ভাভাউ দ্বীপপুঞ্জের কাছে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। টোঙ্গাটাপু দ্বীপের নুকুয়ালোফার সমুদ্রতীরবর্তী হোটেলগুলোর কর্মীরা জানিয়েছেন, পুরো ভবন কেঁপে উঠলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

টোঙ্গা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যা একটি সক্রিয় সিসমিক এলাকা। এখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। দেশটির ইতিহাসে ২০২২ সালের আগ্নেয়গিরির সৃষ্ট সুনামিতে তিনজন নিহত হয়েছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭০ ঘণ্টা পর পুশইন করা ১০ জনকে ফেরত নিল বিএসএফ

৭০ ঘণ্টা পর পুশইন করা ১০ জনকে ফেরত নিল বিএসএফ