বাংলাদেশ ব্যাংকে চার পরিচালক ও এক অতিরিক্ত পরিচালক বদলি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশ ব্যাংকে চার পরিচালক ও এক অতিরিক্ত পরিচালক বদলি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
বাংলাদেশ ব্যাংকে চার পরিচালক ও এক অতিরিক্ত পরিচালক বদলি ছবির ক্যাপশন:

গভর্নর পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক–এ প্রশাসনিক রদবদল করা হয়েছে। চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এর পরিচালক মো. বায়েজীদ সরকারকে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব পালনরত গাজী মো. মাহফুজুল ইসলামকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বদলি করা হয়েছে।

এছাড়া মানবসম্পদ বিভাগ-১ এ কর্মরত মো. জবদুল ইসলামকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে স্থানান্তর করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্বে থাকা মো. শহীদ রেজাকে আনা হয়েছে মানবসম্পদ বিভাগ-১ এ।

গভর্নর কার্যালয়ে অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত মো. কামরুল ইসলামকে বদলি করে সদরঘাট অফিসে পাঠানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা মোকাবিলার ঘোষণা এনসিপির

নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা মোকাবিলার ঘোষণা এনসিপির