বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ভিসা বন্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ভিসা বন্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ভিসা বন্ড ছবির ক্যাপশন:

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ব্যবসা ও পর্যটন ভিসায় নতুন স্থায়ী ‘ভিসা বন্ড’ বা জামানত নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত নতুন বিধিমালা অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে ভিসা আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত নেওয়া হতে পারে।

শুক্রবার প্রকাশিত মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নীতি বি-১ (ব্যবসা) এবং বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে ভিসা অনুমোদনের শর্ত হিসেবে আবেদনকারীর কাছ থেকে ১০ হাজার বা সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড চাইতে পারবেন।

এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার পর্যন্ত জামানতের সুযোগ ছিল। নতুন বিধিমালায় ৫ হাজার ডলারের বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়ম আগামী ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে। এই কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টি আফ্রিকার দেশ। দক্ষিণ এশিয়া থেকে তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান।

মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা কমানো এবং অভিবাসন আইন কার্যকর করতেই এই নীতি গ্রহণ করা হয়েছে। তাদের মতে, এটি জাতীয় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সহায়ক হবে।

অন্যদিকে, অভিবাসন অধিকারকর্মীরা এই নীতির সমালোচনা করেছেন। তাদের দাবি, অতিরিক্ত আর্থিক শর্ত বৈধ পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে। পাশাপাশি কঠোর অভিবাসন নীতির ফলে ভিসা আবেদনকারীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে এবং বৈষম্যের ঝুঁকিও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু