পঞ্চগড়ে নারীর ঘর থেকে আটক জামায়াত সমর্থক, এলাকায় চাঞ্চল্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পঞ্চগড়ে নারীর ঘর থেকে আটক জামায়াত সমর্থক, এলাকায় চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
পঞ্চগড়ে নারীর ঘর থেকে আটক জামায়াত সমর্থক, এলাকায় চাঞ্চল্য ছবির ক্যাপশন:

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক জহিরুল ইসলাম এলাকায় জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। তবে পঞ্চগড় জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের কোনো সদস্য নন। জহিরুলের স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি আগে যুব জাগপার নেতৃত্বে যুক্ত ছিলেন এবং সম্প্রতি জামায়াতে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জহিরুল ইসলামের তিন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তিনি চতুর্থ স্ত্রীর সঙ্গে সংসার করছেন। এদিকে যে নারীর ঘর থেকে তাকে আটক করা হয়েছে, তার স্বামী কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে স্থানীয়রা ওই নারীর ঘরে জহিরুল ইসলামকে দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে রশি দিয়ে বেঁধে রাখার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রথমে ফিরে যেতে বাধ্য হয়। পরে সকালে পুলিশ ওই নারী ও জহিরুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, যে কেউ জামায়াতের সমর্থক দাবি করতে পারেন, তবে জহিরুল ইসলাম দলের সদস্য নন। ফলে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় জামায়াতের নয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, নারীসহ ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার নিশ্চিতের আহ্বান জেলা প্রশ

প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার নিশ্চিতের আহ্বান জেলা প্রশ