ফোনালাপে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফোনালাপে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
ফোনালাপে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম ছবির ক্যাপশন:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এক ফোনালাপে সরকারি সফরের আমন্ত্রণ জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে উল্লেখ করেছেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে ফোনালাপে কথা বলেছেন।

আলোচনায় তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের পরিপক্কতা প্রশংসা করেছেন। এছাড়া, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে উন্নীত ও শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন।

আনোয়ার ইব্রাহিম সুবিধাজনক সময়ে তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের জন্য আমন্ত্রণ জানান। পোস্টের শেষভাগে তিনি আশা প্রকাশ করেছেন যে, উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেন সরকারের

পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেন সরকারের