ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সভায় আলোচনা হতে পারে।
এদিকে আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। ওই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
কসমিক ডেস্ক