শুটিং সেটে ভক্তের আচরণে আতঙ্কিত কাজল আগারওয়াল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শুটিং সেটে ভক্তের আচরণে আতঙ্কিত কাজল আগারওয়াল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
শুটিং সেটে ভক্তের আচরণে আতঙ্কিত কাজল আগারওয়াল ছবির ক্যাপশন:

শুটিং সেটে এক অপ্রত্যাশিত ও অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হয়েছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। সম্প্রতি একটি সিনেমার শুটিং চলাকালে ইউনিটের এক সহকারী পরিচালক অভিনেত্রীর ব্যক্তিগত ক্যারাভানে বিনা অনুমতিতে প্রবেশ করে নিজের শরীরে করা কাজলের নামের ট্যাটু দেখান।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান, শুটিং শেষে তিনি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় কোনো অনুমতি বা দরজায় কড়া না নেড়েই ওই সহকারী পরিচালক ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি নিজের শার্ট খুলে বুকে আঁকা কাজল আগারওয়ালের নামের ট্যাটু দেখান।

ঘটনাটি স্মরণ করে অভিনেত্রী বলেন, পুরো পরিস্থিতিতে তিনি এতটাই বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাঁপতে শুরু করে। একজন ভক্তের এমন আচরণ তাকে মানসিকভাবে বিচলিত করে তোলে।

কাজল বলেন, কেউ তার প্রতি ভালোবাসা থেকে শরীরে ট্যাটু করিয়েছেন—এটি ব্যক্তিগতভাবে ভালো লাগার বিষয় হতে পারে। তবে একজন নারী যখন একা থাকেন, তখন তার ব্যক্তিগত পরিসরে অনুমতি ছাড়া প্রবেশ করা সম্পূর্ণ অনুচিত এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও জানান, ওই ব্যক্তিকে সতর্ক করে দেওয়া হয় যে এ ধরনের আচরণের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপর তাকে ক্যারাভান থেকে বের করে দেওয়া হয়।

২০০৪ সালে হিন্দি চলচ্চিত্র ‘কিউঁ! হো গায়া না...’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন কাজল আগারওয়াল। ২০০৯ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘মাগাধীরা’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরে ‘ডার্লিং’, ‘মি. পারফেক্ট’, ‘বিজনেসম্যান’, ‘নায়ক’, ‘বাদশাহ’ ও ‘টেম্পার’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

বলিউডেও ‘সিংহাম’‘স্পেশাল ২৬’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এদিকে তার নতুন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর চাপ, দুশ্চিন্তায় বিএনপি

অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর চাপ, দুশ্চিন্তায় বিএনপি