২০২৬ ফুটবল বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রধান কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় দলটি ৪-৪-২ ফরমেশনে খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গোলবারের নিচে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ আলিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসকে। চোটের কারণে ওয়েসলি অনুপস্থিত থাকায় রাইট-ব্যাক পজিশনে ইবানেজকে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
মধ্যমাঠে ব্রাজিলের মূল ভরসা হিসেবে থাকবেন লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস ও কাসেমিরো। এই তিন মিডফিল্ডারের অভিজ্ঞতা ও নিয়ন্ত্রণ ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আক্রমণভাগে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকতে পারেন রাফিনিয়া ও ইগর থিয়াগো। দ্রুতগতির আক্রমণ ও সমন্বিত ফিনিশিংয়ে এই ত্রয়ী ব্রাজিলকে এগিয়ে রাখবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে মরক্কোর বিপক্ষে ম্যাচে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ দল নিয়েই মাঠে নামতে পারে ব্রাজিল।
সম্ভাব্য একাদশ (৪-৪-২)
আলিসন বেকার; রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস, কাসেমিরো; রাফিনিয়া, ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র।
কসমিক ডেস্ক