বিশ্বকাপ শেষ হতেই পদত্যাগ বেলজিয়াম কোচের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ শেষ হতেই পদত্যাগ বেলজিয়াম কোচের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
বিশ্বকাপ শেষ হতেই পদত্যাগ বেলজিয়াম কোচের ছবির ক্যাপশন:

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই বড় পরিবর্তনের পথে হাঁটছে বেলজিয়াম জাতীয় ফুটবল দল। দলের প্রধান কোচ রুডি গার্সিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দ্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)-এর সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বেলজিয়াম। সেই পরাজয়ের পর থেকেই গার্সিয়ার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ৬২ বছর বয়সী এই ফরাসি কোচ।

রুডি গার্সিয়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়ামের দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ১৮ মাসের দায়িত্বকালে তিনি জাতীয় দলের হয়ে মোট ২০টি ম্যাচে কোচিং করিয়েছেন। তার অধীনে বেলজিয়াম ১২টি ম্যাচে জয় পেয়েছে, ৬টি ম্যাচ ড্র করেছে এবং মাত্র ২টি ম্যাচে পরাজিত হয়েছে।

বিদায়ী বার্তায় গার্সিয়া বলেন, গত দেড় বছরে বেলজিয়াম ফুটবলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি জানান, বেলজিয়ামকে উয়েফা নেশনস লিগের ‘লিগ এ’-তে এবং বিশ্বের অন্যতম সেরা আটটি দলের অবস্থানে রেখে যেতে পেরে তিনি গর্বিত। একই সঙ্গে জাতীয় দলের নতুন প্রজন্মের খেলোয়াড়দের ভবিষ্যৎ সাফল্যও কামনা করেন।

গার্সিয়ার বিদায়ের পর এখন নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বেলজিয়ান গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার মার্ক ভ্যান বোমেল-এর নাম। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন কোচের অধীনে আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি শুরু করতে চায় বেলজিয়াম। ফলে শিগগিরই জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইসলামাবাদে আবারও যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের উদ্যোগ

ইসলামাবাদে আবারও যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের উদ্যোগ