হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ ছবির ক্যাপশন:

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে হরমুজ প্রণালি খোলা রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ভারতে মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর জানিয়েছেন, দুই নেতা চলমান সংকট এবং তার বৃহত্তর প্রভাব; বিশেষ করে জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি বিষয়টি নিশ্চিত করে জানান, হরমুজ প্রণালি উন্মুক্ত, নিরাপদ এবং সহজগম্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য।

ভারত জ্বালানি আমদানির ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরশীল। তাই তারা পরিস্থিতির দিকে নজর রাখছে এবং বিকল্প পরিকল্পনাও শুরু করেছে। দুই দেশই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছে।

এই ফোনালাপ স্পষ্ট করেছে, পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় আরও জোরদার হচ্ছে, যেখানে হরমুজ প্রণালীকে সম্ভাব্য স্পর্শকাতর কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি ইরানের সামরিক বাহিনীর

মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি ইরানের সামরিক বাহিনীর