আজ সোমবার নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ৩০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও জীব বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা।
এদিন সকাল ৯:৩০ মিনিটে স্যার জগদ্বাশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে উপ-উপাচার্যবৃন্দ, বিভাগীয় সভাপতি, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন। সকাল ১০:৩০ মিনিটে বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এতে অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বিভাগের সভাপতি প্রফেসর মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ