হেলিকপ্টার সেবায় যাত্রা শুরু করল আকিজ এভিয়েশন, প্রাথমিকভাবে যুক্ত ৩টি হেলিকপ্টার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হেলিকপ্টার সেবায় যাত্রা শুরু করল আকিজ এভিয়েশন, প্রাথমিকভাবে যুক্ত ৩টি হেলিকপ্টার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
হেলিকপ্টার সেবায় যাত্রা শুরু করল আকিজ এভিয়েশন, প্রাথমিকভাবে যুক্ত ৩টি হেলিকপ্টার ছবির ক্যাপশন:

দেশের বেসরকারি এভিয়েশন খাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন, ব্যক্তিগত যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবার জন্য বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে যাত্রীদের দ্রুত ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দিতে এই সেবা চালু করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সময় সাশ্রয় এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আকিজ এভিয়েশন জানিয়েছে, তাদের বাণিজ্যিক হেলিকপ্টার সেবা পরিচালিত হচ্ছে অভিজ্ঞ পাইলট ও প্রশিক্ষিত এভিয়েশন টিমের তত্ত্বাবধানে। নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হবে এ কার্যক্রম।

প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি Bell 505 মডেলের হেলিকপ্টার এবং যাত্রী পরিবহনের জন্য দুটি Robinson R66 মডেলের হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।

বাণিজ্যিক যাত্রীসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা হয়েছে। এই বিশেষ সেবাটি আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালনা করছে আকিজ এভিয়েশন। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে দেশে হেলিকপ্টার ব্যবহারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিল্পপতি, ব্যবসায়ী এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো জরুরি সভা, প্রকল্প পরিদর্শন ও দ্রুত যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করছেন।

এছাড়া দেশের দুর্গম এলাকায় জরুরি উদ্ধার অভিযান, মুমূর্ষু রোগী পরিবহন, পর্যটন, ব্যক্তিগত ভ্রমণ, রাজনৈতিক সফর, চলচ্চিত্র ও নাটকের শুটিং এবং বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী পরিবহনসহ বিভিন্ন কাজে হেলিকপ্টারের ব্যবহার বাড়ছে।

আকিজ এভিয়েশন জানায়, এই চাহিদা বিবেচনায় নিরাপদ, দ্রুত এবং সময়-সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করতে তারা বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে। ভবিষ্যতে সেবার পরিধি ও বহরে আরও হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, বেসরকারি খাতে হেলিকপ্টার সেবার সম্প্রসারণ দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জরুরি চিকিৎসাসেবায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, দুর্গম অঞ্চলে উদ্ধার কার্যক্রম এবং দ্রুত রোগী পরিবহনের ক্ষেত্রে এ ধরনের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আকিজ এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা, পেশাদারিত্ব এবং উন্নত সেবার সমন্বয়ে দেশের এভিয়েশন খাতে নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্য নিয়েই তাদের এই যাত্রা শুরু হয়েছে। কর্পোরেট গ্রাহক থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহারকারী—সবার জন্য নির্ভরযোগ্য ও আধুনিক হেলিকপ্টার সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাকসু নির্বাচন নিয়ে অভিযোগ, অধ্যাপক নাহরিনকে ৪৮ ঘণ্টার আলটিম

জাকসু নির্বাচন নিয়ে অভিযোগ, অধ্যাপক নাহরিনকে ৪৮ ঘণ্টার আলটিম